খুলনার নগরীতে ফের গুলির ঘটনা, আহত ১ - KHULNAR DIARY

খুলনার নগরীতে ফের গুলির ঘটনা, আহত ১

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ১০, ২০২৬

ডেস্ক রিপোর্ট :
খুলনা নগরীর কাশেম নগর সড়কে আসাদুজ্জামান জনি (২৭) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ অক্টোবর) বিকাল আনুমানিক ৪ টার দিকে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসাদুজ্জামান জনির বাড়ি ৩ নম্বর কাশেম নগর সড়কের তিন রাস্তার মোড়ে। তিনি মাঝেমধ্যে এলাকায় থাকেন। বেশিরভাগ সময় এলাকার বাইরে থাকেন। শনিবার আনুমানিক বিকেল ৪টার দিকে দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করলে তার শরীরের পিছনের নিম্নভাগে গুলি লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। তিনি এখন সেখানে চিকিৎসাধীন। তবে তার পরিবারের কাউকে পাওয়া যায়নি।